Thursday, September 25, 2025

এক ছলনাময়ী আধুনিকা

#এক_ছলনাময়ী_আধুনিকা
পর্ব_১

আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের বা দেবীপক্ষের সূচনা। সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমি নিজের পরিচয়টা প্রথমে সেরে ফেলি। কারণ আগামী দিনগুলি নিজের বিভিন্ন ঘটনা এবং চরিত্রাবলীর পরিচয় দিতে থাকব খুব সৎ ভাবে। নারী রূপে ছলনার আশ্রয় নিয়ে নিজেকে যেভাবে দেবী বলে প্রতিপন্ন করবার চেষ্টা করি, তার সঙ্গে আমার ভাবনার, কথার এবং আচরণের কোন মিল না থাকলেও, দেবীপক্ষের সূচনাই আমার কাহিনী শুরু করবার জন্য বেশ উপযুক্ত শুভ দিন বলে মনে হল। লোকে তাহলে মিছে সন্দেহ করবে না আমার দেবীত্ব নিয়ে। 

আমি এক শ্রেষ্ঠ ছলনাময়ী, পুরাণ কাহিনীতে নারীরূপ ধরে ছলনার আশ্রয় নেওয়া দেব-দেবী থেকে শুরু করে রাক্ষস রাক্ষসী পর্যন্ত সকলের আকর্ষণীয় কাহিনী তোমাদের সকলের জানা হলেও, আধুনিককালে আমার মত ছলনাময়ীর কাহিনী তোমাদের সকলকে নতুন করে অনেক কিছু ভাবতে শেখাবে, সে কথা নিশ্চিতভাবে বলতে পারি। ছলনার প্রতিযোগিতা হলে পুরাণকাল থেকে আধুনিককাল পর্যন্ত প্রথম স্থান একমাত্র আমার জন্যই বরাদ্দ থাকবে। আমি সেই স্থান অন্য কাউকে কোনও ভাবে দিতে প্রস্তুত নই। 

আমি আধুনিকা, তথাকথিত আধুনিকতার মোড়কে ঢাকা একটি মুখোশ, যার সাথে আসল আধুনিকতার কোন সম্পর্ক নেই, তাই বলে কি নিজেকে আধুনিক বলব না! তাই আমি নিজের আসল নাম পরিবর্তন করে নিয়েছি, প্রকৃত আধুনিকতার সঙ্গে আমার ভাবনার, কথার এবং আচরণের কোনও মিল না থাকলেও নিজেকে আধুনিকা বলতে বেশ গর্ব হয়। তাই সেই জায়গাটাও নিজের আয়ত্তে রাখতে চাই। তার মাধ্যমে প্রতিষ্ঠা করতে চাই এক নৈরাজ্যপূর্ণ আধুনিকতা।

আমি শিক্ষিতা, অনেকগুলো ডিগ্রি আছে, যদিও সেইসব ডিগ্রী আমাকে প্রকৃত শিক্ষিত করে তুলতে পারেনি, তাতে কি হয়েছে, লোকের কাছে নিজেকে বেশ শিক্ষিত শিক্ষিত দেখানোর মধ্যে একটা আলাদা সুখ আছে, সুযোগ বুঝে অবলা সাজি, আবার সুযোগ বুঝেই শিক্ষিত সাজি। সুযোগ বুঝে শক্তিশালী স্বনির্ভর হয়ে যাই, আবার সুযোগ বুঝে অবলা ভিখারী সাজতে আমার একটুও বিবেক দংশন হয় না, কারণ আমার কোনও বিবেক নেই। ঘনঘন মুখোশ বদলানোর মধ্যে একটা আলাদা সুখ আছে। সে যে কি আনন্দ, তা এত অল্প সময়ে বলে বোঝানো মুশকিল।

আমার মিথ্যাচারিতা করতে খুব ভালো লাগে, ওটাই আমার শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ সম্পদ, অত্যন্ত প্রিয় খেলা, প্রথমে একটা মিথ্যা বলি, সেটাকে ঢাকা দিতে আবার একটা মিথ্যা বলি, সেগুলোকে জাস্টিফাই করতে আরো অনেক অনেক মিথ্যা সাজাই। এভাবেই মিথ্যার বিশাল পাহাড় গড়ে তুলেছি। এত বড় মিথ্যার পাহাড়ে, ছোট্ট সব সত্যি ঢাকা ফেলে দিতে চেয়েছি, অনেকটাই ঢাকা ফেলে দিয়েছি, সামান্য একটু বাকি, সেটাও পুজোর পর করে ফেলব! কেউ কেউ আমাকে দ্বিচারি বলে, কিন্তু তারা এখনো বুঝেই উঠতে পারেনি, আসলে আমি দ্বিচারী নয়, বরং বহুচারী। হাহা। তারা খুব বোকা, তাই ভাবলাম, আমার এমন সুন্দর সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তোমাদের সকলকে শিখিয়ে দেব। 

আরে, এত ছটফট করলে হবে না, ধীরে সুস্থে সব বলবো, তার জন্য চোখ রাখতে হবে পরবর্তী পর্বগুলিতে।

#ratanmondal #novel #sarcasm #sarcastic #life #series #serial #booklovers

Thursday, July 25, 2019

অসম্ভবকে সম্ভব করার কাহিনী II অরুণিমা সিনহা II Motivational video in ben...

ইনিই ভারতের তথা পৃথিবীর প্রথম কোনো বিকলাঙ্গ মহিলা যিনি মাউন্ট এভারেস্ট সমেত বিভিন্ন মহাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গগুলি একের পর এক জয় করেছেন। আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি সেই মহিয়সী নারীর দুঃসাহসিক কাহিনী। যা জানলে আপনার ভিতরের শক্তিও সহস্রগুণ বেড়ে যাবে এবিষয়ে আমরা নিশ্চিত।

আমাদের চ্যানেলের মাধ্যমে অনুপ্রেরণার কাহিনী শুনে নিজেকে অনুপ্রাণিত রাখতে, মানসিক ভাবে শক্তিশালী রাখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কোনো ভিডিও মিস করতে না চাইলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। চলুন জেনে নেওয়া যাক কে সেই মহিয়সী।


Arunima's story in her own words
http://bit.ly/2JYZM9s

Subscribe our channel :
http://bit.ly/2Z643hE

Please watch Our Best videos
#Motivational
* Golden Girl Hima Das
http://bit.ly/2GkEK3R

* Why Suicide?
http://bit.ly/30S7j0s

* 10 mistakes in my Engineering life
http://bit.ly/2LAkVd7

* best way to success
http://bit.ly/2JIqQL0

#Tour & Travel
* Princep Ghat
http://bit.ly/2Z7G01V

* Victoria memorial Kolkata
http://bit.ly/2LBwIIr

#Poetry
* Rathayatra
http://bit.ly/2YkXwT8

* Bangla Bhasha
http://bit.ly/2SyOZ9C

#Song
* Rakhal Chele (Song)
http://bit.ly/2Y0KB9x


our facebook page:
http://bit.ly/2y7dEZK
mail us with your interest area: channeladarsha@gmail.com

THE ADARSHA FOR ALL
BE GOOD , DO GOOD, ENJOY HAPPY LIFE

Thursday, July 18, 2019

Why Suicide?? II আত্মহত্যার চিন্তা হটাও II Motivational Video in bangla ...

#Why_Suicide


Suicide is not a solution of any problem

Please watch Our videos 
7. 10 mistakes in my Engineering life
https://youtu.be/xIVlI0bLSe0
6. best way to success
https://youtu.be/xmYkOlC-WhY
5. Princep Ghat
https://youtu.be/MUcWOw99B84
4. Victoria memorial Kolkata
https://youtu.be/CeqADRX6poM
3. Rathayatra
https://youtu.be/XJEb0j7iHxg
2.Bangla Bhasha
https://youtu.be/DUeLqbqURww
1. Rakhal Chele (Song)
https://youtu.be/mZeABaZoqCU 

THE ADARSHA FOR ALL
BE GOOD , DO GOOD, ENJOY HAPPY LIFE
Please #Subscribe Our Channel to get such interesting videos 
#Like and #Share
#comment your opinion. 
mail us with your interest area: channeladarsha@gmail.com

Sunday, July 7, 2019

প্রিন্সেপ ঘাট I Princep ghat Kolkata I Complete Guide I Tour & Travel I ...

Princep_Ghat_Kolkata

জেমস প্রিন্সেপের স্মৃতি রক্ষার্থে বিদ্যাসাগর সেতুর পাদদেশে এই প্রিন্সেপ ঘাট। চলে আসতে পারেন প্রিয়জনদের নিয়ে সুন্দর এক বিকালে মুক্ত বাতাসে মনোরম দৃশ্য উপভোগ করতে।
আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল
hashtagSubscribe করুন
hashtagComment and hashtagShare করতে ভুলবেন না কিন্তু।

ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা I Complete Guide I The Adarsha

আবহাওয়া যেমনই হোক, সুযোগ করে কাজের দিনেই একটু সময় বের করে প্রিয়জনদের নিয়ে ঘুরে আসুন তিলোত্তমা কলকাতার অন্যতম আকর্ষণ ভিক্টোরিয়া মেমোরিয়াল । রবীন্দ্রসদন বা ময়দান মেট্রো থেকে হাঁটা পথে পৌঁছে যান। মাত্র ৩০ টাকায় মিউজিয়াম সমেত পুরো জায়গা ঘুরে মনোরম পরিবেশ উপভোগ করে আসুন । আমাদের ভিডিও থেকে জেনে নিন সম্পূর্ণ গাইড।

ভালো লাগলে শেয়ার করুন।
কমেন্টে জানান কেমন লাগল ?
#Subscribe করুন আমাদের চ্যানেল । দেখা হচ্ছে নতুন কোনও জায়গায় ।

এক ছলনাময়ী আধুনিকা

#এক_ছলনাময়ী_আধুনিকা পর্ব_১ আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের বা দেবীপক্ষের সূচনা। সকলকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমি নিজের পরিচয...