আমি গাইতে পারি না, তবু লিখতে পারি গান
যদিও আমি ছাড়া সেই গান কেউ শোনে না
তবু আমার অনেক স্বপ্ন কবি হবার
ভাবি সব ছেড়ে দেব তবু মন মানে না .
আমার স্বপ্নের কথা জানে অনেকেই
তারা বলেন তোমার প্রতিভা আছে অনেক
শুনেছেন দু চার টা কবিতা ,হাততালি ও দিয়েছেন
কিন্তু সান্তনা নাকি হৃদয়ের কথা বুঝতে পারিনি .
কেউ আমার একটি কবিতা ছাপার ব্যবস্থা করলো না
শুধু বলল "তোমার হবে, তোমার হবে ,তুমি মস্ত কবি হবে"
সত্যি কি আমি কোনদিন কবি হতে পারব?
নাকি স্বপ্ন নাগালের বাইরে স্বপ্ন হয়েই রয়ে যাবে?
রতন মণ্ডল
১৭/০২/২০১২